• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কোটা বাতিল দাবিতে কিশোরগঞ্জে অবরোধ

কোটা প্রথার রায় বাতিল দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ -পূর্বকণ্ঠ

কোটা বাতিল দাবিতে
কিশোরগঞ্জে অবরোধ

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারি চাকরিতে কোটা প্রথার রায় বাতিল দাবিতে কিশোরগঞ্জে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ৯ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা শহরের স্টেশন রোডে আওয়ামী লীগ অফিস প্রাঙ্গনে বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষার্থীরা ব্যানার-ফ্যাস্টুন নিয়ে দীর্ঘক্ষণ অবস্থান গ্রহণ করেন। এসময় তাঁরা ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।
কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক সরকারি গরুদয়াল কলেজের ভূগোল বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র অভি চৌধুরী, আলতাফ হোসেন, ফয়সাল আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ছাত্র মাশরাফি রহমান, বাপ্পী রহমান প্রমুখ নেতৃত্ব দেন। তাঁরা বলেন, কোটা প্রথার রায় যতদিন বাতিল না করা হবে, ততদিন আন্দোলন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *