• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

নরসিংদীতে কলেজ ছাত্রের মৃত্যু, বাসে আগুন ও ভাঙচুর, সড়ক অবরোধ

# আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি :-
নরসিংদী শিবপুরে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষপ্ত সাধারণ মানুষ বাসে আগুন দেয়। রাস্তার চলাচলরত গাড়ি ভাঙচুরসহ ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে। নিহত মেহেদী নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্র। এই ঘটনার পর ঘাতক রুপসী বাংলা বাসের চালক পালিয়ে যায়।
আজ ৮ জুলাই সোমবার দুপুরে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের চৈতন্য এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিলেটগামী রুপসী বাংলা নামে একটি বাস দ্রুতগতিতে চৈতন্য সড়কে প্রবেশ করে। তখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল নিহত মেহেদী। মুহূর্তের মধ্যে বাসটি তাকে চাঁপা দেয়। দুমড়ে মুছে যায় তার শরীর। ঘটনাস্থলে ছেলেটি মারা যায়।
নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেন, একজন শিক্ষার্থী মারা গিয়েছে। বাসের ড্রাইভার তাৎক্ষণিকই পালিয়ে যায়। বাসটিকে জব্দ করে হাইওয়ে থানা ফাঁড়িতে নিয়ে যাচ্ছি। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *