• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে সাংবাদিকের উপর হামলা

# জোবায়ের হোসেন খান, তাড়াইল প্রতিনিধি :-
তাড়াইলে এডিবি’র রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছে এলাকাবাসী। এ বিষয়ে সরজমিনে তথ্য সংগ্রহের সময় ফেইসবুকে লাইভ করায় সাংবাদিকের উপর হামলা করে ঠিকাদার ও তার বাহিনী। তাড়াইল উপজেলার উত্তর সেকান্দর নগর গ্রামের সিকদার পাড়া রোডে সিসি ঢালাই এর রাস্তা প্রাক্কলন অনুযায়ী কাজ না করার প্রমাণ পাওয়া গেলে ঠিকাদার দেলোয়ার হোসেন ফুল মিয়া এ হামলা করেন। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক কোর্টে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায় যে, ঘটনার তারিখ ও সময়ে ভুক্তভোগী সাংবাদিককে তাড়াইল বাজারের গোরস্থান মার্কেট হতে ফিল্মি স্টাইলে ঠিকাদার ও তার বাহিনী তাকে ধরে ব্যক্তি মালিকানাধীন মেডিনোভা ল্যাবে নিয়ে যায়। সেখানে তাকে বেধরক মারধর করা হয়। এ সময় তার বাম কানের পর্দা ছিড়ে যায় ও ঘাড়ে মারাত্মক আঘাত পায়। তার সাথে থাকা চেক বই ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। তাছাড়াও সাদা স্ট্যাম্প ও সাদা কাগজে স্বাক্ষর রাখেন।
ভুক্তভোগী জানান, বর্তমানে তিনি আতঙ্কগ্রস্থ আছেন। যেকোন সময় তারা পুনরায় হামলা করতে পারে। মামলাটি বর্তমানে পিবিআই’তে তদন্তাধীন আছে। উপজেলা প্রকৌশলী বলেন, কাজ সঠিকভাবে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *