• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

খাবার দূষণে দুই হোটেলে জরিমানা ১৬ হাজার টাকা

খাওয়া দাওয়া হোটেলকে জরিমানা করা হচ্ছে -পূর্বকণ্ঠ

খাবার দূষণে দুই
হোটেলে জরিমানা
১৬ হাজার টাকা

# নিজস্ব প্রতিবেদক :-
খাবার দূষণের অপরাধে কিশোরগঞ্জ শহরের দুই হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৬ হাজার টাকা জরিমানা করেছে। অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক আজ ৮ জুলাই সোমবার বিকালে শহরের স্টেশন রোডে খাওয়া দাওয়া হোটেল ও একরামপুর রেলগেট এলাকায় জমজম হোটেলে অভিযান চালান। এসময় ফ্রিজে পূর্বে তৈরি করা ফাস্ট ফুড সংরক্ষণ, রান্না করা খাবারের সাথে কাঁচা মাছ-মাংস একই ফিজে সংরক্ষণ এবং বাসি খাবার পরিবেশনের প্রমাণ পান। এসময় খাওয়া দাওয়া হোটেলকে ১৫ হাজার টাকা, আর জমজম হোটেলকে এক হাজার টাকা জরিমানা করেছেন বলে জানিয়েছেন সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *