• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে খালার সাথে দেখা করতে এসে প্রাণ গেল তুহিনের

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে ইটবাহী একটি ট্রলির চাপায় ঘটনাস্থলেই তুহিন মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৭ জুলাই রোববার সকাল ১১টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু তুহিন পাশ্ববর্তী গফরগাঁও উপজেলার গাভীশিমুল উপজেলার নিধার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, তার খালা হোসেনপুর ব্র্যাক অফিসে বাবুর্চির চাকুরী করতো। এদিন সকালে শিশু তুহিন মায়ের সাথে তার খালার সাথে দেখা করতে আসে। ব্র্যাক অফিস থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী ইটবাহী একটি লড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *