• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই শনিবার বিকেল ৫টার দিকে পৌর শহরের পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
ফাইনাল খেলায় জাঙ্গালিয়া ইউনিয়ন দল পাকুন্দিয়া পৌরসভা দলকে ট্রাইবেকারে ০৪-০২ গোলে হারিয়ে জয় লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক জুটন, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম আকন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক শামছুদ্দোহা, ভিপি মো. ফরিদ উদ্দিন, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান আ. মান্নান প্রমুখ।
খেলার ধারা বর্ণনায় ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক মো. হাবিবুল্লাহ তমিজ ও সাবেক খেলোয়ার রেজাউল করিম। খেলা পরিচালনায় ছিলেন জেলা ক্রীড়া সমিতির সদস্য আবুল কাশেম, সাইদুজ্জামান খোকন ও আবু বক্কর ছিদ্দিক।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *