• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হাওরে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার

হাওরে বিশ্ববিদ্যালয়
ছাত্রের লাশ উদ্ধার

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের হাওরে বেড়াতে এসে লাশ হলেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদুর রহমান (২৩)। তিনি চট্টগ্রামের রাউজান এলাকার অধ্যাপক সারোয়ার জামান খানের ছেলে। লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী জানিয়েছেন, আবিদুর রহমান আজ ৫ জুলাই শুক্রবার বন্ধুদের নিয়ে হাওরে বেড়াতে যান। বিকালে তিনি করিমগঞ্জ-মিঠামইন সীমান্তে হাসানপুর সেতুর কাছে গভীর পানিতে নেমে নিখোঁজ হন। শুক্রবার বহু খোঁজাখুজি করেও তাকে উদ্ধার করা যায়নি। শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মৃত অবস্থায় আবিদুর রহমানকে উদ্ধার করে। এরপর প্রশাসনের সহায়তায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *