• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হাতির আক্রমণে ব্যবসায়ীর মৃত্যুর তিনদিনের মাথায় আবার হাতির চাঁদাবাজি

হাতির আক্রমণে ব্যবসায়ীর
মৃত্যুর তিনদিনের মাথায়
আবার হাতির চাঁদাবাজি

# মোস্তফা কামাল :-
হাতি দিয়ে চাঁদাবাজির সময় হাতির আক্রমণে কিশোরগঞ্জে এক ব্যবসায়ীর মৃত্যুর তিনদিনের মাথায় আবার সেই চাঁদাবাজির দৃশ্য দেখা গেছে। ৫ জুলাই শুক্রবার দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আদর্শপাড়া এলাকায় একটি হাতি দিয়ে চাঁদাবাজি করা হয়েছে। ফেসবুকে এর ভিডিও চিত্র আপলোড করেছেন এলাকার মিজানুর রহমান নামে এক ব্যক্তি। এতে দেখা গেছে, হাতিটি রাস্তায় টমটম আর অটোরিকশা থামিয়ে চাঁদা ওঠাচ্ছে। আবার দোকানের সামনে গিয়ে লম্বা করে শুঁড় মেলে ধরে দোকান থেকেও চাঁদা নিচ্ছে।
ভিডিও দৃশ্য ধারণ করা মিজানুর রহমান জানিয়েছেন, জুমার নামাজের পর হাতিটি নিয়ে চাঁঁদা ওঠানো হচ্ছিল। এসময় তিনি ভিডিও দৃশ্য ধারণ করেন। তবে হাতির মালিকের বাড়ি কোথায়, তা তিনি জিজ্ঞাসা করেননি। এদিকে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটুকে হাতি দিয়ে আজকের চাঁদাবাজির বিষয়ে প্রশ্ন করলে তিনি এ ব্যাপারে কিছু শোনেননি বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১ জুলাই জেলা শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এভাবেই নরসিংদীর লিটন মিয়ার সার্কাসের হাতি নিয়ে মাহুত বাবুল শেখ চাঁদা ওঠাচ্ছিলেন। এক পর্যায়ে দুই মহিলা ভয়ে চিৎকার দিয়ে উঠলে মাসুদুর রহমান নামে এক ওষুধ ব্যবসায়ী রড দিয়ে হাতিটিকে আঘাত করতেই শুঁড় দিয়ে সজোরে আঘাত করে তাকে রাস্তায় ফেলে দেয়। মারাত্মক আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে পরদিন বেলা ৩টায় মারা যান।
এ ঘটনায় হাতির মালিক লিটন মিয়া ও মাহুত বাবুল শেখকে সদর থানায় আটক করা হয়েছিল। আর হাতিটিকে নগুয়া এলাকার সরকারি এতিমখানায় রাখা হলেও সেখানেও হাতিটি বেপরোয়া হয়ে দুটি গাছ ভেঙে বেড়িয়ে যেতে চায় বলে জানিয়েছেন ওসি মো. গোলাম মোস্তফা। অবশেষে কিশোরগঞ্জের কোথাও আর চাঁদা ওঠাবে না মর্মে মুচলেকা নিয়ে বুধবার ছেড়ে দেওয়া হয়েছে। তবে আটক দুজনের বিষয়ে নিহতের স্বজনরা কোন মামলা দেননি। ফলে তাদের জিম্মায় দুজনকে দিয়ে দেওয়া হয়েছে বলেও ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *