• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বাজিতপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল হক কাজল, ভাইস-চেয়ারম্যান মো. মাসুদ মিয়া ও মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে।
৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার রাজধানীর সেগুনবাগিচায় রমনা ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার অফিসের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম।
বিভাগীয় কমিশনার মো. সাব্বিরুল ইসলাম নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ শেষে তাদের অভিনন্দন জানান।
এ সময় তিনি বলেন, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। জনগণের সেবক হয়ে কাজ করতে হবে। পরিষদের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে যার যার দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে আপনাদের ভূমিকা অনেক। নিজেরা স্বচ্ছ থাকলে অন্যকে স্বচ্ছ রাখার নির্দেশ দিতে পারবেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে আনারস প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক কাজল পেয়েছেন ৩৬ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রকিবুল হাসান শিবলী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৭৭ ভোট। ভাইস-চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া চশমা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৬৫, নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে কাসেদ মাস্টার পেয়েছেন ১৫ হাজার ৩৬২ ভোট। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে গোলনাহার ফারুক প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৮৪২ ভোট, তার নিকটতম প্রার্থী আরিফা হোসেন কলস প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৭৭২ ভোট। ভাইস-চেয়ারম্যান দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *