• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে স্মার্ট সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

# মোহাম্মদ খলিলুর রহমান :-
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের বাজিতপুরে ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৮ জুন শনিবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে আরম্ভ হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদে এসে শেষ হয়। র‌্যালি পরবর্তী সকাল সাড়ে ১১টার ভূমির মালিক ও সেবা গ্রহীতাদের অংশগ্রহণে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভার সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন। এতে বিশেষ অতিথি ছিলেন, বাজিতপুর চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। এখন সেবা পেতে কোথাও যেতে হয় না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিস সহকারী নজরুল ইসলাম, ভূমি অফিসের সার্ভেয়ার আলী হোসেন। উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, ভূমির মালিকগণ। এই সময় জনসচেতনতা মূলক ভূমি সেবার বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *