• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

# কটিয়াদী সংবাদদাতা :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ- ২০২৪ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
সহকারী কমিশনার (ভূমি) তামারা তাসবিহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কটিয়াদী পৌরসভার মেয়র মো. শওকত উসমান, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মঈনুর রহমান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শওকুল ইসলাম।
আলোচনা সভায় উপজেলার কটিয়াদী পৌর বাজারের পুরাতন খাসি মহলসহ বিভিন্ন খাস জমি উদ্ধারের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *