• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বকনা গরুও কোরবানির দর্শনীয় পশু হতে পারে

সিন্ধী জাতের দর্শনীয় বকনা গরু দেখতে মানুষের ভীড় -পূর্বকণ্ঠ

বকনা গরুও কোরবানির
দর্শনীয় পশু হতে পারে

# নিজস্ব প্রতিবেদক :-
মানুষ সাধারণত কোরবানির জন্য ষাঁড় গরুই কিনে থাকে। সেটি যে দামেরই হোক না কেন। কিন্তু একটি বকনা গরুও যে অনেক ষাঁড়ের তুলনায় বেশি আকর্ষণীয় হতে পারে, সেটিই দেখা গেছে কিশোরগঞ্জের শোলাকিয়া পশুর হাটে।
আজ ৭ জুন শুক্রবার বিকালে হাটে গিয়ে দেখা গেছে, সদর উপজেলার গাংগাইল গ্রামের খামারি মোহাম্মদ আলী বাজারে এনেছেন সিন্ধী জাতের কালো কুচকুচে একটি বন্ধ্যা বকনা গরু। এর দাম হাঁকছেন এক লাখ ৮০ হাজার টাকা। মাংস হবে বলছেন সাড়ে ৬ মণ। দেখতে বেশ সুদর্শন। যেন পুরো দেহটিই একটি মাংসপিণ্ড। এটি দেখতে মানুষের ভীড় লক্ষ্য করা গেছে। বকনাটি বেশ শান্ত স্বভাবের। মোহাম্মদ আলী জানান, বকনাটির বয়স তিন বছর। নিজের খামারের গাভী থেকে এর জন্ম। প্রতি বছরই অন্তত একটা বন্ধ্যা বকনা গরু বিক্রি করেন। গতবছর একটি সিন্ধী জাতে বন্ধ্যা বকনা বিক্রি করেছিলেন এক লাখ ৬০ হাজার টাকায়। এর আগের বছর একটা ব্রাহমা জাতের বন্ধ্যা বকনা বিক্রি করেছিলেন দুই লাখ টাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *