• রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বেলের দাম ৫০০ টাকা!

৫০০ টাকা দামের বেল দেখাচ্ছেন কৃষক হারুন রশিদ -পূর্বকণ্ঠ

বেলের দাম ৫০০ টাকা!

# নিজস্ব প্রতিবেদক :-
একটা বেলের দাম ৫০০ টাকা হতে পারে, কেউ বোধ হয় এর আগে শোনেননি। কিন্তু নিজের হাতে লাগানো চারার এরকমই একটি বেল নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন বৃদ্ধ কৃষক হারুন রশিদ। তবে দুই কেজি ওজনের বেলটির দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছে। তিনি ৫০০ টাকার কমে বিক্রি করতে রাজি নন।
কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের রশিদাবাদ গ্রামের কৃষক হারুন রশিদ বৃহস্পতিবার সন্ধ্যার পর বেলটি নিয়ে বসে ছিলেন শহরের ব্যস্ত এলাকা গৌরাঙ্গবাজার মোড়ে। অনেকেই বেলটি হাতে নিয়ে দেখছিলেন। মানুষের উৎসুক দৃষ্টি আর উৎসাহ দেখে হারুন রশিদ বেশ আনন্দ পাচ্ছিলেন। হারুন রশিদ জানালেন, তিনি বাজার থেকে একটি বড় বেল কিনে এর বীজ থেকে চারা উঠিয়েছেন। বাড়িতে এই জাতের একটি চারাই হয়েছে। ১০ বছর ধরে বেল ধরছে। প্রতি বছর ১০ থেকে ১৫টি বেল ধরে। দুএকটি বাড়িতে খেয়ে বাকিগুলো এভাবেই বিক্রি করেন। তবে বাড়িতে ছোট জাতের আরও বেশ কয়েকটা বেলগাছ আছে। সেগুলোতেও ফলন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *