কিশোরগঞ্জের কুলিয়ারচরে করোনা পরিস্থিতিতে হত দরিদ্র ও কর্মহীনদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে।
১৭ জুন বুধবার দিন ব্যাপী উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের ১১১টি হত দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিডি’র চাল বিতরণ করেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো. শহিদুল ইসলাম, ফরিদপুর ইউনিয়নের কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফুল আজিজসহ ইউপি সদস্যবৃন্দ।