• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরীর মহানুভবতা

কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার
মুর্শেদ চৌধুরীর মহানুভবতা

# মিলাদ হোসেন অপু :-

সারাদেশে যখন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে মানুষ। খাদ্য সংকট দেখা দিয়েছে খেটে খাওয়া হত-দরিদ্র মানুষের ঘরে। মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তখন প্রশাসনের কর্মকর্তারা তাদের কর্তব্য পালনে নিরলস পরিশ্রম করছেন। তাদের মধ্যে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী। তিঁনি জেলায় করোনাভাইরাস আক্রান্ত শুরু হওয়ার পর থেকেই এর কার্যকর প্রতিরোধ, আক্রান্তদের সার্বিক সহায়তা, চিকিৎসা কার্যক্রম, স্বচ্ছতার সাথে ত্রাণ বিতরণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অসহায় ক্ষুধার্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দেয়া এবং কিশোরগঞ্জকে করোনামুক্ত করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। কিশোরগঞ্জ জেলার উপজেলা গুলোতে করোনা আক্রান্তদের সেবা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করছেন। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের সেবায় জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল।
কিশোরগঞ্জ জেলায় ১৬ জুন পর্যন্ত পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী জেলায় মোট ৯৯৭ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছে।
দিন দিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে রোগীদের চিকিৎসায় উন্নত সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী নিজস্ব উদ্যোগে ঐতিহাসিক পাগলা মসজিদ এর তহবিল থেকে হাসপাতালের জন্য অনুদান দিয়েছেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ১৭ জুন বুধবার জেলা প্রশাসক সারোয়ার মুর্শেদ চৌধুরী স্যার নিজস্ব উদ্যোগে ঐতিহাসিক পাগলা মসজিদ এর তহবিল থেকে হাসপাতালের জন্য ১৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন। জেলায় প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরূপ পরিস্থিতিতে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে এর সম্প্রসারণ প্রয়োজন।
জেলার একমাত্র কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। রোগীদের চিকিৎসা সেবার গুরুত্ব বিবেচনা করে হাসপাতালের কোভিট ইউনিটকে সমৃদ্ধ করতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক স্যার এই উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি আরো বলেন ১৫ লক্ষা টাকার মধ্যে ১৪ লক্ষ টাকা দিয়ে ৪টি হাই ফ্লো নাসাল ক্যানলা (এইচএফএনসি-অটো হিউমিড-বিএইচ) এবং ১ লক্ষ টাকার এক্সেসোরিস ক্রয় করা হবে। এর মধ্য দিয়ে কোভিড রোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কোভিড ইউনিটের সক্ষমতা বৃদ্ধি পাবেন বলেও জানান তিনি।
সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ জেলায় ও উপজেলাগুলোতে কিশোরগঞ্জ সদর উপজেলার ১৬৪ জন, হোসেনপুর উপজেলার ২২ জন, করিমগঞ্জ উপজেলায় ৭১ জন, তাড়াইল উপজেলায় ৬২ জন, পাকুন্দিয়ায় উপজেলায় ৪৮ জন, কটিয়াদী উপজেলায় ৫১ জন, কুলিয়ারচর উপজেলায় ৬২ জন, ভৈরব উপজেলায় ৩৮৭ জন, নিকলী উপজেলায় ১৪ জন, বাজিতপুর উপজেলায় ৫৯ জন, ইটনা উপজেলায় ২৪ জন, মিঠামইন উপজেলায় ২৭ জন ও অষ্টগ্রাম উপজেলায় ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত ব্যক্তি রয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪ জন, হোসেনপুর উপজেলায় ১ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলার ১ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৭ জন, বাজিতপুয় উপজেলার ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *