• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

পৌনে চার লাখ টাকার ৩৫টি এন্ড্রয়েড ফোনসহ দুই চোর গ্রেপ্তার

পৌনে চার লাখ টাকার
৩৫টি এন্ড্রয়েড ফোনসহ
দুই চোর গ্রেপ্তার

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জ থানার পুলিশ তিন লাখ ৭৮ হাজার টাকা দামের ৩৫টি চোরাই এন্ড্রয়েড ফোনসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। করিমগঞ্জ থানার এসআই রেজাউল করিমের নেতৃত্বে আজ ২ মে বৃহস্পতিবার ভোর রাতে কটিয়াদী উপজেলার বানিয়াগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলো পার্শ্ববর্তী মশুয়া এলাকার মহিউদ্দিনের ছেলে সেলিম মিয়া (২৫) ও করিমগঞ্জের বাহাদুরপুর এলাকার রবি ইসলামের ছেলে আলপু মিয়া (২৭)।
করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, করিমগঞ্জের উর্দিঘি এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. এরশাদ (৪৪) ১ মে বুধবার থানায় একটি মামলা করেছেন। তাতে বলেছেন, ৮ এপ্রিল রাতে পার্শ্ববর্তী মরিচখালী বাজারের তার ‘সামাদ টেলিকম’ নামে দোকানে চুরি হয়। এর সূত্র ধরেই অভিযান চালিয়ে ৩৫টি মোবাইল ফোনসহ দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী-শিশু নির্যাতন ও মারামারির পূর্বেকার মামলা রয়েছে বলেও ওসি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *