• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মে দিবসে গণতন্ত্রী পার্টির আলোচনা

মে দিবসে গণতন্ত্রী
পার্টির আলোচনা

# নিজস্ব প্রতিবেদক :-
মহান মে দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টি কিশোরগঞ্জ জেলা শাখা আলোচনা সভা করেছে। ১ মে বুধবার সন্ধ্যায় দলের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।
জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ফারুকী, জেলা গণতন্ত্রী পার্টির সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিল্কী ও হাবিবুর রহমান ম্ক্তুু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী প্রমুখ।
বক্তগণ বলেন, শ্রমিকরা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে ৮ ঘণ্টার কর্মদিবসসহ তাদের ন্যায্য অধিকারের জন্য এই দিনে রক্ত দিয়েছিল। কিন্তু আজও তাদের এই দাবি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশে সাম্য প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল। সংবিধানের মূলনীতিতে সমাজতন্ত্র যুক্ত করলেও সেটি বাস্তবায়িত হয়নি। আজও শ্রমজীবী শ্রেণি চরম শোষণের শিকার হচ্ছে। মে দিবসের চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজও লড়াই সংগ্রাম করতে হচ্ছে। একদিন এই লড়াই সফল হবে বলে বক্তাগণ আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *