• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে এক ভ্যান চালকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

কুলিয়ারচরে এক ভ্যান চালকের বাড়িতে
হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ভ্যান চালকের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ১৫ জুন সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া দক্ষিণ পাড়া গ্রামে এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাটি ঘটে।
উত্তর সালুয়া দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ভ্যান চালক মো. মস্তোফা মিয়া (৫৫) অভিযোগ করে বলেন, দীর্ঘদিন যাবত ধরে তার পাশের বাড়ির মৃত আয়েব আলীর পুত্র গোলাপ মিয়া (৪৫), মোবারক (৪০) ও রফিক (৩৫)দের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ আপোষ মীমাংসার লক্ষ্যে এলাকায় একাধিক সালিশ দরবার হয়। সালিশে কোন প্রকার আপোষ মীমাংসা না হওয়ায় ওই দিন ১৫ জুন সোমবার সকালে পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী মস্তোফা মিয়ার বাড়ির পাশে স্থানীয় মাতব্বর মো. তোতা মিয়ার (সাবেক মেম্বার) সভাপতিত্বে একটি গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী চিকিৎসক মো. হানিফ মিয়া, সৈয়দ আলী, মো. সিরাজ মিয়া, মো. আয়েত আলী, শাহ নবী, আব্দুস ছালাম ও মো. নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সালিশে সিদ্ধান্ত হয় এক মাসের মধ্যে উভয় পক্ষের জমির কাগজপত্র উপস্থাপন করার জন্য। কিন্তু প্রতিপক্ষ উক্ত রায় অমান্য করে সালিশানদের উপস্থিতিতে দেশীয় অস্ত্রাদীসহ দলবল নিয়ে মস্তোফা মিয়ার বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের তাণ্ডব চালায়। এ সময় হামলাকারীরা মস্তোফা মিয়ার ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার ও আসবাবপত্র লুট করে নিয়ে যায়।
এ ব্যাপারে সালিশান পল্লী চিকিৎসক মো. হানিফ মিয়া, সৈয়দ আলী ও মো. নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার প্রয়োজন। এ ঘটনায় এ রিপোর্ট লিখা পর্যন্ত কুলিয়ারচর থানায় মামলার প্রক্রিয়া চলচিল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *