• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে পুকুরের পানিতে ভাসছিলো দুই শিশুর মরদেহ

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে দুই শিশুর মুত্যু হয়েছে। ৯ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই হয়। তাদের মধ্যে একজনের নাম আরমান (১২)। সে কুড়িমারা এলাকার মন্না মিয়ার ছেলে। অপর শিশুর নাম তন্নয় (৮)। সে একই গ্রামের নয়ন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে শিশু আরমান ও তন্নয় মা- বাবার অজান্তে একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে এক সঙ্গে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে ডুবে যান। পরে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। এ খবরে নিহতদের পরিবারে শোকের মাতম চলছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন দুই শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *