• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে তারই চাচা সবুজ মিয়া (৪৫) খুন হয়েছেন।
৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাগালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মো. সবুজ মিয়া একই এলাকার মধুর বাপের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজেদের মধ্যে মারামারির এক পর্যায়ে ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সবুজ মিয়া নিহত হন। এ ঘটনায় সবুজ মিয়ার ছোট ভাই হাক্কু মিয়া (৪০) গুরুতর আহত হন। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *