• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

তাড়াইলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

# জোবায়ের হোসেন খান :-
কিশোরগঞ্জের তাড়াইলের শালিহা গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তাড়াইল থানা পুলিশ।
আজ ৮ এপ্রিল সোমবার সকালে নিজ বসত ঘরে ওড়নায় ঝুলন্ত অবস্থায় এ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। গৃহবধূ শারমিন (৩৫) এর শ্বশুর আব্দুল হাসেম এর সাথে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হননি।
গৃহবধূর স্বামী রহিম জানান, আমার স্ত্রী ঘরে একা ছিল, আমরা ঘরের বেড়ায় হুলস্থুল এর শব্দ শুনে ঘরে যাই। তখন ঝুলন্ত অবস্থায় আমার স্ত্রী কে দেখতে পাই। পরে আমরা থানায় ফোন দেই।
তাড়াইল থানার উপ-পরিদর্শক আশিবুল হক জানান যে, ওসি সাহেবের নির্দেশে আমি সোঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে গৃহবধূ শারমিনের লাশ উদ্ধার করি। লাশ ময়না তদন্ত এর জন্য মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *