• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন ৩৩ জনের করোনা ভৈরবেই আক্রান্ত হয়েছেন ২৩ জন

কিশোরগঞ্জে নতুন ৩৩ জনের করোনা
ভৈরবেই আক্রান্ত হয়েছেন ২৩ জন

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে নতুন আরো ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আবারো ভৈরবে সর্বোচ্চ ২৩ জন। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, জেলা সদরের সৈয়দ নজরুল হাসপাতালের ল্যাব থেকে সোমবার রাতে ৯৪টি নমুনার পরীক্ষার ফল জানা গেছে। এতে নতুন ৩৩ জনের মধ্যে ভৈরবে ২৩ জন, করিমগঞ্জে ৪ জন, কুলিয়ারচরে ৩ জন, সদর উপজেলায় দু’জন ও বাজিতপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। আর পুরনো ৪ জনের নমুনাও আবার পজিটিভ হয়েছে। ফলে নেগেটিভ হয়েছে ৫৭টি নমুনা। সোমবার সুস্থ হয়েছেন ভৈরবে ১৪ জন ও করিমগঞ্জে ৩ জন। এছাড়া ভৈরবে একজন মারা গেছেন।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮১ জন, সুস্থ হয়েছেন ৩১৪ জন, আর মারা গেছেন ১৮ জন। সোমবার আইসোলেশনে ছিলেন ৬৬৪ জন, কোয়ারেন্টিনে ছিলেন ১১০ জন। সোমবার পর্যন্ত জেলায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ভৈরবে, ৩৮৭ জন। সুস্থ হয়েছেন ১০১ জন, আর মারা গেছেন ৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়, ১৫৫ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন, আর মারা গেছেন ৪ জন। অন্যান্য জেলায় ৭৫ এর কম আক্রান্ত হয়েছেন। সবেচেয় কম আক্রান্ত হয়েছেন অষ্টগ্রামে, ৬ জন। তবে এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *