• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে এক অজ্ঞাত (৩৩) ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ ৬ এপ্রিল শনিবার মেঘনার নদীর পাড় সৈয়দ হাবিলদার রেলসেতুর পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে। ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার উপ-পরিদর্শক এসআই নয়ন সরকার।
এ বিষয়ে তিনি জানান, সকাল সাড়ে নয়টায় খবর পেয়ে ঘটনাস্থলে যায়। প্রাথমিক সুরাতহাল রিপোর্ট তৈরী করে মরদেহ রেলওয়ে থানায় আনা হয়েছে। তবে এখনো তার পরিচয় সনাক্ত করা যায়নি।
ভৈরব রেলওয়ে থানা উপ-পরিদর্শক এসআই নয়ন সরকার আরো জানান, পাশেই হরিজন পল্লীর অবস্থান। প্রাথমিক ধারণা সেখান থেকে মদ খেয়ে এসে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হতে পারে। তার মাথার একপাশে আঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত যে কোন সময়ে এই ঘটনা ঘটতে পারে। তার গায়ে কাপড় ছিলনা তবে পড়নে একটি নীল ও বেগুনি কালারের লুঙ্গি পরিহিত। তার পরিচয় সনাক্তকরণে জেলা পিবিআই কে সংবাদ দেওয়া হয়েছে। সকল প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। এসময় তিনি তার পরিচয় খুঁজে পেতে সকলের সহযোগীতা কামনা করেন। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *