• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা এনজিও কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সমন্বয় কমিটির সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরো মহা-পরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. উজ্জ্বল হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. টুটুল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *