• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

হোসেনপুরে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ হুমায়ুন

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুরে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের ব্যক্তিগত পক্ষ থেকে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। ৫ এপ্রিল শুক্রবার বিকেলে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে ঈদ উপহার বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।
ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক এম এ হালিম, অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারেজ, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মোবারিছ, হোসেনপুর প্রেসক্লাব প্রদীপ কুমার সরকার, পুমদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আ. কাইয়ুম প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নারী পুরুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *