• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে আহত

# এম.আর রুবেল :-
বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত যুবক রবিন মিয়া (১৭), সে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের চাঁনপুর গ্রামের কবির মিয়ার ছেলে। এঘটনায় ভুক্তভোগী যুবকের মাতা কুলসুম বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযায়, ৩১ মার্চ রোববার দুপুরে উপজেলার চাঁনপুর বাজার এলাকায় তুচ্ছ ঘটনায় রবিন ও হৃদয়ের মধ্যে হাতাহাতি হয়। এঘটনার জেরে ওইদিন বিকেলে হৃদয়ের চাচা শাফি মিয়া (৪৫), মুক্কু মিয়া (৫০), রবিনকে তার নিজ বাড়ি থেকে ডেকে এনে মারধর করেন। এসময় রবিন মিয়া দৌঁড়ে বাঁচতে গিয়ে বাড়ির পাশে কৃষি জমিতে যাওয়ার পরও তারা তাকে করাত ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। তারা রবিনের মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারধর করেন। ঘটনাস্থলে ভুক্তভোগী রবিন মিয়া অচেতন হয়ে গেলে স্বজন ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এঘটনায় ভুক্তভোগী যুবকের মাতা কুলসুম বেগম বাদী হয়ে ভৈরব থানায় লিখিত অভিযোগ দেন।
বাড়ি থেকে ডেকে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হৃদয়ের পিতা ও অভিযুক্ত শাফি মিয়ার ভাই শিরা মিয়া। তিনি বলেন, কিছু বখাটেদের নিয়ে বাড়ির পাশে মাদক সেবনের অভিযোগ করেন রবিনের বিরুদ্ধে। এসব ঘটনা থেকেই রবিনের সাথে হৃদয়ের তর্ক বির্তক হয়েছে।
এবিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম জানান, উক্ত ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *