• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জে ১৭তম বিশ্ব অটিজম দিবস পালিত

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ১৭তম বিশ্ব
অটিজম দিবস পালিত

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে ১৭তম বিশ্ব অটিজম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ২ এপ্রিল মঙ্গলবার সকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের অটিজম দিবসের প্রতিপাদ্য বিষয় করা হয়েছে ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’। অনুষ্ঠানটি আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শহীদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মহসীন খান, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মায়া ভৌমিক, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক, সরকারি গুরুদয়াল কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষক বিপুল রেজা, অটিজম বিষয়ক কর্মকর্তা মৃদুল মজুমদার, একটি প্রতিবন্ধী সংগঠনের কর্মকর্তা আল আমিন ও একজন অটিস্টিক শিশুর মা জেবুন্নাহার। অনুষ্ঠানে জেবুন্নাহারের অজিস্টিক শিশু সাজ্জাদুল ইসলাম তাসফি (৯) গান, কবিতা ও অংকের নামতা শুনিয়ে সবাইকে মুগ্ধ করেছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ অটিস্টিক শিশুদের জন্য সরকারের গৃহীত নীতিমালা বর্ণনা করে বলেন, এরাও আমাদের সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ হতে পারে। তাদেরকে বোঝা মনে না করে পরিচর্যা করে গুণের মানুষে পরিণত করা যায়। তখন তারাও সমাজকে অনেক কিছু দিতে পারবে। এসব শিশু কেবল একটি পরিবারের দায়িত্বে যোগ্য মানুষ হতে পারবে না। এর জন্য সমাজের প্রতিটি মানুষ ও সরকারের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব সরকার যেমন পালন করছে, সমাজের অন্যান্য সকল স্তরের মানুষকেও পালন করতে হবে বলে জেলা প্রশাসক সবাইকে স্মরণ করিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *