• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ

বাবার মৃত্যুতে সংসার আর লেখাপড়া কে চালাবে!

বাবার মৃত্যুতে সংসার আর
লেখাপড়া কে চালাবে!

# নিজস্ব প্রতিবেদক :-
নৌ দুর্ঘটনায় কটিয়াদী উপজেলার মানিকখালী পাছপাড়া গ্রামের বেলন দে (৫০) এখনও নিখোঁজ। তিনি ভৈরবের আমলাপাড়া এলাকায় শ^শুর বাড়িতে বেড়াতে এসে নৌভ্রমণে গিয়ে দুর্ঘটনায় নিখোঁজ হন। খবর পেয়ে তার তিন মেয়ে দেবী রাণী দে, সাথী রাণী দে এবং শান্তা রাণী দে নদীর পাড়ে এসে বসে কান্নাকাটি করছেন। দেবী রাণী দের বিয়ে হয়েছে। সাথী রাণী দে বাজিতপুর সরকারী কলেজে বিএ প্রথম বর্ষে পড়ছেন। ছোট মেয়ে শান্তা এলাকার হযরত মিয়াচাঁন শাহ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্রী। তাদের একমাত্র ভাই অপূর্ব চন্দ্র দে তৃতীয় শ্রেণীতে পড়ে। বেলন দের স্ত্রী ছবি রাণীও এসেছেন। তিনি শোকে বাপের বাড়িতে পড়ে আহাজারি করছেন।
বেলন দে এলাকায় ইলেক্ট্রিশিয়ানের কাজ করে সংসার চালাতেন, ছেলে-মেয়ের পড়ার খরচও চালাতেন। বাবা হারিয়ে গেছেন চিরতরে। এখন তাদের কী হবে! সংসারই চালাবে কে, সন্তানদের পড়াশোনার খরচই বা যোগাবে কে! মেয়েদের কান্না যেন কিছুতেই থামছিল না। তাদের নানার বাড়ির স্বজনরাও সঙ্গে নদীর পাড়ে এসেছেন। তারাও কিছুতেই শান্ত্বনা দিতে পারছিলেন না। সারাদিন এক ফোটা পানিও খায়নি। জুস এনে মুখের সামনে ধরলেও তারা মুখে তুলছেন না। গোটা পৃথিবীটাই যেন তাদের কাছে এখন অন্ধকারের এক গোলক। তাদেরকে বিভিন্ন প্রশ্ন করলেও যেন উত্তর দেওয়ার শক্তি, মানসিকতা, কোনটাই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *