• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরব পৌরসভার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

ভৈরব পৌরসভার বৃক্ষ
রোপন কর্মসূচীর উদ্বোধন

# মিলাদ হোসেন অপু :-

ভৈরব পৌরসভার পক্ষ থেকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। আজ (১৫ জুন) সোমবার ভৈরব পৌর শহরের বঙ্গবন্ধু সরণি ও ফেরীঘাট এলাকার রোড ডিভাইডারের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। ভৈরব পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. দ্বীন ইসলাম, ভৈরব পৌরসভার সহকারী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন প্রমুখ।
জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে ভৈরবের বিভিন্ন জায়গায় পৌরসভার পক্ষ থেকে এক হাজার বৃক্ষ রোপন করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার বিভিন্ন খোলা জায়গায় এই চারা রোপন করা হবে।
এ বিষয়ে ভৈরব পৌর মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ বলেন, ঘনবসতি ভৈরবে বিভিন্ন জায়গায় বৃক্ষ সংকট রয়েছে। দিন দিন অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে ভৈরব শহরে। তাই ভবিষ্যতে অক্সিজেনের ঘাটতি পূরণে এই বৃক্ষ চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই আষাঢ় মাসে বৃক্ষরোপন একটি সময়পযোগী মাস। এছাড়াও তিনি ভৈরববাসীর উদ্দেশ্যে বলেন, পরিবেশ রক্ষার্থে বেশী বেশী গাছ লাগান। অন্ততপক্ষে আপনাদের প্রতিটি বাড়িতে একটি করে বৃক্ষরোপন করলে ভৈরব শহর সবুজে সমারোহ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *