• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ২০ মার্চ বুধবার ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ফল বাজার ও ফলের আড়ৎ গুলোতে ঘুরে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান। এসময় সহযোগীতায় ছিলেন, ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বেড়েই চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। সরকারের দেয়া নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৫ প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে মোবারক হোসেন, নজরুল ইসলাম, জাকির হোসেন ও অহিদুজ্জামানকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং আড়ৎ মালিক মো. মামুন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান বলেন, সরকারি নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা, ক্রয়-বিক্রির ভাউচার না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৫ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *