• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় আশার ফ্রি মেডিকেল ক্যাম্প

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বেসরকারি এনজিও সংস্থা আশা’র ফি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ সোমবার দিনব্যাপি উপজেলার আঙ্গিয়াদী লাউতলী বাজার এলাকায় আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্র ও মঠখোলা বাজারে আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্র পৃথক ভাবে এ দুটি ক্যাম্পের আয়োজন করে।
দুটি ক্যাম্পের চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, ফিজিওথেরাপি ও ডায়াবেটিকসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ ঔষধ দেওয়া হয়।
আশা পাকুন্দিয়া সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মো. ইনজামুল হাসান সাকিব ও আশা মঠখোলা স্বাস্থ্যসেবা কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহুরা শোভা জানান, জাতির পিতার স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার সাধারণ গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষদের কাছে মানসম্মত চিকিৎসা সেবা পৌছে দেওয়া। তার আদর্শকে ধারণ করে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আমরা দুটি ক্যাম্পের মাধ্যমে এলাকার ৪ শতাধিক গরীব, অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেছি।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আশা পাকুন্দিয়া অঞ্চলের এসআরএম অলোক চন্দ্র আচার্য, এসবিএম শামছুল কবীর ও মঠখোলা ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার মো. জহির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সেবাগ্রহিতারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *