• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইউএনওকে দেখে পালানো ভৈরব নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা কালে ইউএনওকে দেখে দৌঁড়ে পালালো নিত্য প্রয়োজনীয় মালামাল ব্যবসায়ীরা। ১৭ মার্চ রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকালে এ ঘটনা ঘটে।
অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান। এসময় সহযোগীতায় ছিলেন ভৈরব থানা পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদলত সূত্রে জানা যায়, সারা দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়া হয়েছে। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বর্তমানে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য বেড়েই চলেছে। পেঁয়াজ, তেল, মাছ, মাংস, শাক- সবজি, ফলমূল ও চিনি সব কিছুই আজ অভাবনীয় মাত্রায় দাম বেড়ে গেছে। সরকারের দেয়া নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ প্রতিষ্ঠান মালিক মো. রাজিব মিয়া, মো. আবুল হোসেন, জিল্লুর রহমান, হিমাংশু পাল, হাবিবুর রহমান ও দিন ইসলামকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ দিকে ইউএনও বাজারে প্রবেশের পরপরই খবর ছড়িয়ে পড়লে কিছু ব্যবসায়ী দেকানপাট বন্ধ করে ফেলে। অভিযান শেষে ইউএনও চলে গেলে তারা আবার প্রতিষ্ঠান খোলে বসেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খান বলেন, সরকারি নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মূল্য তালিকা না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় ৬ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *