• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ভৈরবে প্রয়াত সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের ২য় মৃত্যুবার্ষিকী পালন

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে প্রয়াত সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমনের ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ১৭ মার্চ রোববার খলিলুুর রহমান লিমন স্মৃতি সংসদ ও তার পরিবারবর্গের আয়োজনে শহরে টিনপট্রি এলাকায় দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, সাবেক প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সুলাইমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আআহমেদ সৌরভ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মোশারফ হোসেন মুছা।
আলোচনা সভায় বক্তারা বলেন, খলিলুর রহমান ছাত্র সমাজে আইডল ছিলেন। ভৈরবের মানুষের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে উনার মৃত্যুতে। খলিলুর রহমান লিমন একজন দক্ষ মেধাবী ও কর্মী বান্ধব নেতা ছিলেন। ভৈরব উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন সততার সাথে। শেষ কালে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ছিলেন। এসময় বক্তারা খলিলুর রহমান লিমনের আত্মার মাগফেরাত কামনা করেন।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। দোয়া শেষে সকলে ইফতারে অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *