• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর
জন্মবার্ষিকী উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৭ মার্চ রোববার সকালে জেলা শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক এমএ আফজালের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন ও সরকারি দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেছে।
এছাড়াও সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, মেয়র মাহমুদ পারভেজের নেতৃত্বে কিশোরগঞ্জ পৌরসভা, নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়ার নেতৃত্বে সড়ক ও জনপথ বিভাগ, নির্বাহী প্রকৌশলী মো. আমিরুল ইসলামের নেতৃত্বে এলজিইডি, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগ ও বিভিন্ন কর্মকর্তার নেতৃত্বে জেলা রোভার-স্কাউট বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *