• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

# কুলিয়ারচর সংবাদদাতা :-
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
১৭ মার্চ রোববার সকাল দশটার দিকে উপজেলা ভূমি অফিস সংলগ্নে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় পুষ্পস্তবক অর্পণ করেন, কুলিয়ারচর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কুলিয়ারচর থানা, পৌর আওয়ামী লীগ, কুলিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর প্রেসক্লাব, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কুলিয়ারচর সরকারি কলেজ, কুলিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়, উপজেলা আবাসিক প্রকৌশলী দপ্তর, সাব রেজিস্ট্রার, বেগম নুরুন্নাহার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, উছমানপুর ইউনিয়ন পরিষদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস।
পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *