• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে ভ্রাম্যামাণ আদালতের জরিমানা

কিশোরগঞ্জে করোনা নিয়ন্ত্রণে
ভ্রাম্যামাণ আদালতের জরিমানা

# মোস্তফা কামাল :-

চলমান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ১৪ জুন রোববার জেলা শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৩ জনের কাছ থেকে মোট ৪১ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট উবায়দুর রহমান সাহেল ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত সময়ের পরও দোকান খোলা রাখা, মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে এই জরিমানা আদায় করেছেন। অভিযানকালে বিভিন্ন জনকে বিনামূল্যে কিছু মাস্কও প্রদান করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বাস টার্মিনালে গিয়ে যাত্রী, চালক ও হেলপার স্বাস্থ্যবিধি মানছেন কিনা, বেশি যাত্রী ওঠানো হচ্ছে কিনা এবং বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে কিনা, এসব বিষয়েও তদারকি করেন। এসময় পুলিশ বিভাগ আদালতকে সহায়তা করে। করোনার বিস্তার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *