• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাজিতপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

# মোহাম্মদ খলিলুর রহমান :-
কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
১৭ মার্চ রোববার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার মাধ্যমে দিবসটি শুরু হয়। পরে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী, মহিলা ভাইস-চেয়ারম্যান গোলনাহার ফারুক, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, বাজিতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আশরাফুল আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *