• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশেরগঞ্জের করিমগঞ্জের মরিচখালী বাজার হতে ইন্দাচুল্লী রাস্তা মেরামত কাজের উদ্বোধন

# দিলোয়ার হোসাইন:-
কিশোরগঞ্জের করিমগঞ্জে এলজিইডি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ মার্চ শনিবার দুপুর ২টায় করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন জাতীয় পার্টি মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু। বন্যার কারণে এ রাস্তাটি কোথাও ভেঙে গেছে, কোথাও পলি পড়ে মাটি নিচে চলে গেছে। এতে ইন্দাচুল্লীর হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলজিইডি সেটা মেরামতের অনুমতি দিয়েছে। আজ রাস্তাটি মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। মেরামত সম্পন্ন হলে শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হান্নান মোল্লা, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. আছমা আক্তার, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন খান দিদার, করিমগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক নাজমুল সাকির নূরু শিকদার, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম ভূঁইয়া রাসেল, গুণধর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম রতন, দেহুন্দা ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সঞ্জু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *