# মিলাদ হোসেন অপু :-
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উযাদপন উপলক্ষে ভৈরবে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ মার্চ সোমবার বেলা ১২টার দিকে ভৈরব উপজেলা সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মুর্শেদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপিস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ্ব মো. হুমায়ুন কবির, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. বুলবুল আহম্মদ, ভৈরব থানা অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম, হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিঞা, নৌ-থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ, র্যাব কর্মকর্তা ইকবাল হোসেন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন, ভৈরব পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকার যুগ্ম-সম্পাদক মিলাদ হোসেন অপু প্রমুখ।
আলোচনা সভায় ১৭ মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ১৭ মার্চ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র্যালি, সকাল ১১টায় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এছাড়াও সুবিধামতো সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু গড়বে নতুন দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা ও বাদ যোহর দিনটি উপলক্ষে দিনটির তাৎপর্য তুলে ধরে সকল মসজিদ মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন রয়েছে।
২৫ মার্চ বাঙালি জাতির জন্য কালো রাত। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে উপজেলা শিবপুর ইউনিয়নে পানাউল্লারচর বধ্যভূমিতে গণহত্যায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন। সন্ধ্যা ৭টায় মোমবাতি প্রজ্জ্বলন। রাত ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সারা ভৈরবে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।
অপরদিকে ২৬ মার্চ উপলক্ষে সূর্যোদ্বয়ের সাথে সাথে ভৈরব পৌর বাসস্ট্যান্ড দুর্জয় গোল চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হবে। সকাল ৬টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দুর্জয় পাদদেশে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদ্বয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৯টায় ভৈরব পৌর শহীদ আইভি রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, শিশু-কিশোর ডিসপ্লে, প্যারেড ও কুচকাওয়াজ প্রদর্শণ ও সালাম গ্রহণ। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধু হলরুমে ভৈরব উপজেলার বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও উপজেলা বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের উপহার প্রদান। বাদ যোহর জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ ও মন্দিরে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।