• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

এবারও ১০ টাকা লিটার দরে দুধ বিতরণ করবেন করিমগঞ্জের এরশাদ

গত রমজানে এরশাদ উদ্দিনের ১০ টাকা লিটার দুধ বিতরণের দৃশ্য -পূর্বকণ্ঠ

এবারও ১০ টাকা লিটার
দরে দুধ বিতরণ করবেন
করিমগঞ্জের এরশাদ

# নিজস্ব প্রতিবেদক :-
করিমগঞ্জের দুগ্ধ খামারি এরশাদ উদ্দিন গত দুই রমজানের মত এবারও তাঁর খামারের দুধ ১০ টাকা লিটার দরে অস্বচ্ছল মানুষদের মাঝে বিতরণ করবেন। প্রথম রোজার দিন থেকে করিমগঞ্জের নিয়ামতপুর রৌহা এলাকার জেসি এগ্রোফার্ম থেকে এই কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন খামার মালিক এরশাদ উদ্দিন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।
দৈনিক ৭০ লিটার দুধ ৭০টি পরিবারকে তিনি ১০ টাকা দরে এক লিটার করে দুধ দেবেন। পুরো রমজানে তিনি ২ হাজার মানুষকে ২ টন দুধ সরবরাহ করবেন বলে জানিয়েছেন। তিনি ইতোমধ্যে পরিবারগুলোর তালিকা করেছেন। এলাকার বাইরে থেকে আরও কেউ আসলে তাদের জন্যও বাড়তি দুধের ব্যবস্থা রেখেছেন। বিভিন্ন মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্রদের কাছেও দুধ পাঠাবেন বলে এরশাদ উদ্দিন জানিয়েছেন। রোজার সময় দুধের লিটার হয়ে যায় অন্তত ১০০ টাকা। গরিব মানুষেরা তখন দুধ কিনতে পারেন না। সেই কারণে গত দুই রমজান ধরে তিনি ১০ টাকা লিটার দরে দুধ বিতরণ চালু করেছেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *