• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নারী উদ্যোক্তাদের নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মশালা

কিশোরগঞ্জে নারী উদ্যোক্তাদের
নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মশালা

# মোস্তফা কামাল :- 

বাণিজ্য মন্ত্রণালয় ও জেলা উইমেন চেম্বারের উদ্যোগে কিশোরগঞ্জে রপ্তানি বৃদ্ধিতে নারী ব্যবসায়ীদের সহযোগিতা সংক্রান্ত কর্মশালা হয়েছে। আজ রোববার (১৪ জুন) কালেক্টরেট সম্মেলন কক্ষে জুম অ্যাপে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও প্রকল্প পরিচালক জিনাত আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা জুম অ্যাপে প্রধান অতিথি হিসেব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। কর্মশালার বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্লাহ আল মাসউদের সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন রিসোর্স পার্সন মুনির চৌধুরী ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সিরাজুল ইসলাম। এছাড়া কর্মশালার কো-চেয়ারপার্সন জেলা উইমেন চেম্বারের সভাপতি ফাতেমা জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় নারী ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের পুঁজির সঙ্কট, কারখানা স্থাপন ও পণ্যের রপ্তানিসহ মার্কেটিং বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এর জন্য ধারাবাহিক প্রশিক্ষণের ওপরও জোর দেয়া হয়। আর নারীর ক্ষমতায়নে বর্তমান প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে কর্মকর্তাগণ বলেন, নারীর ক্ষমতায়নে বর্তমান প্রধানমন্ত্রী পথিকৃৎ। এর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ও সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দেশে দিন দিন নারী উদ্যোক্তা ও নারী ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে তাদের নানারকম সামাজিক ও পারিবারিক বাধা উত্তরণে সরকার সবসময় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করবে বলেও কর্মশালায় জানানো হয়। চাকরি নয়, নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলেও কর্মশালায় জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *