• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশীর মৃত্যু

# উজ্জ্বল কুমার সরকার :-
সৌদি আরবের নাজরান এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু তালেব (৪৭) নামে এক বাংলাদেশী প্রবাসীর নিহত হয়েছেন। ৯ মার্চ শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু তালেব কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বীর পাইশকা পূর্ব পাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আবু তালেব সৌদি আরবের একটি কোম্পানীতে ওয়ার্কার হিসেবে দীর্ঘ পাঁচ বছর ধরে কর্মরত ছিলেন। কোম্পানী থেকে বাসায় ফেরার পথে রাতে পেছন থেকে আসা একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আবু তালেবের সংসারে স্ত্রী ও এক ছেলে (৯) এবং এক কন্যা (১৯) সন্তান রয়েছে। তার এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
শাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *