• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ২৪ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরো ২৪
জনের করোনা শনাক্ত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে করোনা রোগীর স্রোত আর থামছে না। নতুন আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাব থেকে ১৩ জুন শনিবার রাতে ৯৪টি নমুনার ফলাফল জানানো হয়েছে। তাতে সদর উপজেলায় ১৯ জন, পাকুন্দিয়া ও নিকলীতে দু’জন করে এবং হোসেনপুরে একজনের করোনা শনাক্ত হয়েছে। ৭০টি নমুনা নেগেটিভ হয়েছে। আজ (১৪ জুন) রোববার কেউ সুস্থ হননি, কোন মৃত্যুর ঘটনাও নেই। জেলায় এ নিয়ে মোট ৮৭৯ জনের করোনা হলো। তবে এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৫ জন, আর মারা গেছেন ১৭ জন। সদর উপজেলায় নতুন ১৯ জনসহ মোট আক্রান্ত হলেন ১৪৫ জন। তবে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন, আর মারা গেছেন ৪ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *