• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুর ইউপি উপ-নির্বাচনে সাধারণ সদস্য প্রার্থী জুয়েলের পক্ষে গণজোয়ার

# উজ্জ্বল কুমার সরকার :-
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪নং আড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. শফিকুর রহমান জুয়েলের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে ঘিরে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। সাধারণ ভোটাররা জানিয়েছেন এবারের নির্বাচনে সৎ, যোগ্য ও দক্ষ প্রার্থী দেখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। শেষ মূহুর্তের প্রচারনায় প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। পাড়ায় মহল্লায় ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। চায়ের স্টল ও হাট বাজারে চলছে ভোটের চুল ছেড়া বিশ্লেষণ। এলাকার মুরুব্বী, সচেতন মহল, নারী পুরুষ নির্বিশেষে সাধারণ সদস্য প্রার্থী মো. শফিকুর রহমান জুয়েল (ফুটবল) এর পক্ষে ভোট প্রার্থনা চালিয়ে যাচ্ছেন।
সরজমিন ঘুরে দেখা যায়, ফুটবল প্রতীকের দিকে এবার গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ৯ মার্চ ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য যে, সংশ্লিষ্ট ওয়ার্ডের সাধারণ সদস্য গোলাম রব্বানীর মৃত্যু জনিত কারনে আসনটি শূন্য হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *