• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেপ্তার

# রাজন সরকার :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা, চাকু, ছুরা ও চাপাতি উদ্ধার করা হয়। ৩ মার্চ রোববার ভোররাতে উপজেলার কিশোরগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের থানাঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জামালপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে সুমন (২৮), পোড়াবাড়িয়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে সুজন মিয়া ওরফে রনি (৩১) ও পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মো. মন্তাজ উদ্দিনের ছেলে মো. আফাজ উদ্দিন (২৪)।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার থানাঘাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *