• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের
দাবিতে মানববন্ধন

# নিজস্ব প্রতিবেদক :-
আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে বাসদ (মার্ক্সবাদী) মানববন্ধন করেছে। দলের জেলা শাখার ব্যানারে ২ মার্চ শনিবার বিকালে হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তা এলাকায় আয়োজিত মানববন্ধনে দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় বক্তৃতা করেন জেলা কমিটির সমন্বয়ক মো. আলাল মিয়া, জেলা কমিটির সদস্য জামির উদ্দিন, এবায়দুল ইসলাম প্রমুখ।
বক্তাগণ বলেন, নির্বাচনী ইশতেহারেও ক্ষমতাসীন দল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল। অথচ তারা ক্ষমতায় বসার সাথে সাথেই সকল পণ্যের দাম বাড়তে শুরু করে। একদিকে জনগণকে মূল্য নিয়ন্ত্রণের আশ্বাস দিচ্ছে, অন্যদিকে মূল্য বেড়েই চলেছে। সাধারণ নিম্ন আয়ের মানুষের সংসার চালানোর কোন উপায় নেই। তারা চাহিদা মাফিক পণ্য কিনতে পারছেন না। বিদেশ থেকে যেসব পণ্য আমদানি হয়, এগুলির পাশাপাশি দেশে উৎপাদিত পণ্যের দামও যেন প্রতিযোগিতা করে বাড়ানো হচ্ছে। কৃষক যেসব পণ্য উৎপাদন করে, সেগুলি তারা কম দামে বিক্রি করেন। অথচ ব্যবসায়ীদের দুটি হাত ঘুরেই এর দাম দ্বিগুণ হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে। বক্তাগণ সরকারকে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *