ভৈরব পৌর শহরের কমলপুর পঞ্চবটি এলাকার মরহুম আ. কাদির মিয়ার বড় ছেলে বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক আলহাজ্ব আব্দুল হক বাদল অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেছেন (ইন্নাল্লিাহি ……. রাজিউন)। আজ (১৩ জুন) শনিবার ভোর আনুমানিক ৫টায় ভৈরবের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৪ মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শনিবার বাদ যোহর পৌর শহরের পঞ্চবটি ঈদগাঁ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুম আলহাজ্ব আব্দুল হক বাদলকে ভৈরব পৌর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানাগেছে।
মরহুম আলহাজ্ব আব্দুল হক বাদল দৈনিক জনতা ও চ্যানেল এস ভৈরব প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন রিটন এর আপন ভাই।