• মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

মাদক সেবন, জুয়া খেলার দায়ে ১১ জনের কারাদণ্ড

ভৈরবে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

মাদক সেবন, জুয়া খেলার
দায়ে ১১ জনের কারাদণ্ড

আফসার হোসেন তূর্জা :

ভৈরবে মাদক সেবন ও জুয়া খেলার অপরাধে ১১ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। ২৪ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভৈরবের চণ্ডিবের ও মুসলিম মোড় এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের আটক করে সাজা প্রদান করে। সাজাপ্রাপ্তদের মধ্যে ভৈরবপুর গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৩৬), ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত মো. গেদু মিয়ার ছেলে মো. আক্কাছ মিয়া (৭০), ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো. হানিফ (৩২), কালিপুর গ্রামের মো. আঙ্গুর মিয়ার ছেলে মো. সুমন (৩৫), চণ্ডিবের গ্রামের মৃত ছেগার আলীর ছেলে মো. স্বাধীন মিয়া (৫৯), কমলপুর গ্রামের মৃত তাহের মিয়ার ছেলে মো. স্বপন (৩৫), কমলপুরের মৃত কাদের মিয়ার ছেলে মো. সাজিত (৫৮), পানাউল্লারচর গ্রামের মৃত আ. মজিদ ব্যাপারীর ছেলে মো. আলকাছ মিয়া (৫০), কমলপুর গ্রামের মৃত চান মিয়ার ছেলে মো. আলাল (৪৫), কমলপুর গ্রামের মৃত মনোয়ার আলীর ছেলে মো. ফারুক মিয়া (৫৫) ও কমলপুর গ্রামের মৃত আ. জব্বারের ছেলে মো. ইব্রাহিম মিয়া (৬০)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
সাজাপ্রাপ্তদের মধ্যে মো. দুলাল মিয়া, মো. আক্কাছ মিয়া ও মো. হানিফ’কে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড। মো. সুমন, মো. স্বাধীন মিয়া ও মো. স্বপন’কে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে দুইশ’ টাকা জরিমানাপ্রদাসহ মো. সাজিত, মো. আলকাছ মিয়া, মো. আলাল ও মো. ফারুক মিয়া’কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ইব্রাহিম মিয়া’কে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবদের ভিত্তিতে ভৈরব পৌর শহরের চণ্ডিবের সরকারি হাসপাতালের পশ্চিম পার্শ্বে এবং মুসলিম মোড় এলাকায় কতিপয় মাদক সেবনকারী মাদকদ্রব্য সেবন করছে এবং জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
অভিযানে চণ্ডিবের সরকারি হাসপাতাল এলাকা থেকে মো. দুলাল মিয়া, মো. আক্কাছ মিয়া, মো. হানিফ, মো. সুমন, মো. স্বাধীন মিয়া ও মো. স্বপন এই ছয়জনকে মাদক সেবনের অপরাধে আটক করা হয়।
এছাড়া মুসলিম মোড় এলাকা থেকে মো. সাজিত, মো. আলকাছ মিয়া, মো. আলাল, মো. ফারুক মিয়া ও মো. ইব্রাহিম মিয়া এই পাঁচজনকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুই সেট তাস ও জুয়া খেলার ১৪ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
পরে আটককৃত ১১ জনকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *