কিশোরগঞ্জে র্যাব ৩২৫ পিস ইয়াবা ও জাল ৩৫ হাজার টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, র্যাবের একটি দল ১২ জুন শুক্রবার রাত ৮টার দিকে শহরতলির কাটাখালী এলাকা থেকে এসব ইয়াবা ও জাল টাকাসহ করিমগঞ্জের গুজাদিয়া এলাকার ওমর ফারুকের ছেলে নাজমুল ইসলামকে (২৭) গ্রেফতার করে। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা হয়েছে।