করোনা নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ শহরে দু’টি ভ্রাম্যমাণ আদালত ২২ জনের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান ও শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন হাটবাজার ও শপিংমলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করা, অহেতুক শহরে ঘোরাফেরা করা, নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখা, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে এসব অভিযান চালানো হয়। কয়েকজনকে বিনামূল্যে মাস্কও প্রদান করা হয়। গাইটাল বাস টার্মিনালে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা, বাড়তি যাত্রী ওঠানো হচ্ছে কিনা, বেশি ভাড়া নেয়া হচ্ছে কিনা, এসব বিষয়েও ভ্রাম্যমাণ আদালত তদারকি করেন। এসময় পুলিশ বাহিনীর সদস্যগণ আদালতকে সহায়তা করেন।